নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পরিস্কার পরিচ্ছন্নতা ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিএনপির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল ইসলাম। এ সময় তিনি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অভিযানে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবে সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিম, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক , সাংবাদিক সালাউদ্দিন সালাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
উপজেলা পরিষদ চত্তর থেকে পৌরসভার বিভিন্ন রাস্তা ও ড্রেনে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে উপস্তিত বিএনপির নেতৃবৃন্দ বলেন আমাদের দলের চেয়ারপার্সন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ক্রমে পরিস্কার পরিচ্ছন্ন কেন্দুয়া গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি।
আব্দুল হাই সেলিম কেন্দুয়া, (নেত্রকোনা) প্রতিনিধি 



















