০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’র আত্মপ্রকাশ

  • RA
  • পোষ্টের সময় : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৩৮১ ভিউ :

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ মার্চ) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের এই প্ল্যাটফর্ম ঘোষণা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাবে। যতদিন পর্যন্ত এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে না ততদিন পর্যন্ত এই প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাব।

আগামীকাল শনিবার (২২ মার্চ) বিকাল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার দাবিতে এই মঞ্চের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

‘জনতা ব্যাংক পিএলসি. জিয়া পরিষদ’ ইউনিটের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

23 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’র আত্মপ্রকাশ

পোষ্টের সময় : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫