ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ঠের ঘটনা ঘটেছে। এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এসময় ট্রেনে ভ্রমন করা যাত্রীরা আতংকিত হয়ে পড়ে।
সোমবার (১১ মে) বেলা সাড়ে চারটার দিকে উপজেলার আউলিয়ানগর স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হটাৎ ধোঁয়া বের হতে দেখে চালক ট্রেনটিকে থামিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এঘটনায় সাময়িক ভাবে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দ্রুতই ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
স্টাফ রিপোর্টার 




















