ময়মনসিংহের ফুলপুর পৌরসভার মোগরকান্দা গ্রামে আব্দুস সামাদ (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বাড়ির সামনে একটি কাঁঠালগাছের সঙ্গে আব্দুস সামাদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা হয়।
নিহত আব্দুস সামাদের ছয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্টাফ রিপোর্টার, ফুলপুর 



















