১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমি সংক্রান্ত বিরোধে হামলা-অপপ্রচারের প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মারধর ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর খুশির ভিটা কবরস্থান সংলগ্ন সড়কে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন সুত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাকের সাথে পাশ্ববর্তী শফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সম্প্রতি শফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা সাদ্দাম হোসেন ও আব্দুর রাজ্জাকের পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। হামলায় সাদ্দাম হোসেনের পক্ষের আসাদুল নামে এক ব্যক্তি গুরুতর জখম হন। তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার পর উল্টো ভুক্তভোগী পরিবার গুলোর বিরুদ্ধে মামলা, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাকের স্ত্রী সাজিদা বেগম, এলাকাবাসীর পক্ষে শাপলা আক্তার, আনোয়ারা বেগম, সাহিদা বেগম, রফিকুল ইসলাম, মোতালেব মিয়া, আকবর আলী ও শামিম হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু তার জন্য হামলা করা ও আহত ব্যক্তিকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো অমানবিক। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন, যাতে এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় থাকে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে: কৃষি ব্যাংকের চেয়ারম্যান

ময়মনসিংহ জেলায় দুই ক্যাটাগরিতে সেরা ঈশ্বরগঞ্জ থানার এএসআই শাহ আলম

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জমি সংক্রান্ত বিরোধে হামলা-অপপ্রচারের প্রতিবাদে সরিষাবাড়ীতে মানববন্ধন

পোষ্টের সময় : ০৯:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬