বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বর্ধিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কৃতি সন্তান মো. আলমগীর কবির ভূঁইয়া(বাবু)। তিনি কমিটিতে ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গত ৭ জুলাই ২০২৬ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বর্ধিত কমিটি প্রকাশ করা হয়।
তরুণ এই ছাত্রনেতার এই অর্জনে উচ্ছ্বসিত তার নিজ এলাকা ঈশ্বরগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও তার শুভানুধ্যায়ীরা। দলীয় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এক প্রতিক্রিয়ায় আলমগীর কবির ভূঁইয়া বলেন, “দল আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালনের সর্বোচ্চ চেষ্টা করব। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ও প্রধানমন্ত্রী শক্তিশালী করতে রাজপথে সক্রিয় থাকব।”

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 





















