০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় এইচএসসি পরীক্ষার ওএমআর পূরণ করে দেওয়ায় ২ শিক্ষক আটক

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে চলমান এইচএসসি পরীক্ষায় ওএমআর শিট পূরণ করার অভিযোগে ২ শিক্ষক আটক হয়েছে। তাদেরকে সাময়িক বহিষ্কার করে থানায় নিয়মতিম মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে তাদের আটক করে তারাকান্দা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

আটকৃতরা হলেন- পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. জয়নাল আবেদীন খোকা এবং গণিত বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন জানান, গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ করে দেয়। ঘটনাটি সিসি ক্যামারার ফুটেজে ধরার পড়ার পর সত্যতা স্বীকার করেন অভিযুক্তরা। এ ঘটনায় ওই শিক্ষকদের আটক করে থানা হেফাজতে দেওয়া হয়েছে।  ইউএনও আরও বলেন, অভিযুক্তদের ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার পাশাপাশি বিভাগীয় মামলাও দায়ের করে তাদেরকে বরখাস্তের প্রস্তাব পাঠানো হবে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, দুই শিক্ষককে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ দায়ের হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ২৪ ঘণ্টায় নিহত অন্তত ২০

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় এইচএসসি পরীক্ষার ওএমআর পূরণ করে দেওয়ায় ২ শিক্ষক আটক

পোষ্টের সময় : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫