০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা তুললেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের ডিমুর বিল এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করেন তারাকান্দা-ফুলপুর আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এমপি।

উদ্বোধনের পর আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে নিজেই খালের পানিতে নেমে কচুরিপানা পরিষ্কারে অংশ নেন সংসদ সদস্য। নিজের হাতে কচুরিপানা তুলে খাল পরিষ্কার করেন তিনি। এমপির এমন সরাসরি অংশগ্রহণে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়।

এ সময় মুফতি মুহাম্মদুল্লাহ এমপি বলেন, ডিমুর বিলসহ আশপাশের এলাকার কৃষকরা প্রতিবছর বর্ষাকালে জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হন। জনগণের দুর্ভোগ লাঘব ও পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তারাকান্দার অন্যান্য জলাবদ্ধতাপ্রবণ এলাকাতেও এমন কার্যক্রম পরিচালনা করা হবে।

খাল পরিষ্কার কার্যক্রমের ফলে ডিমুর বিল এলাকার পাশাপাশি রহিমগঞ্জ ইউনিয়নের দুয়াই, বরুয়াই, তিলাটিয়া, পারতলা, দন্তা, তিতপুর, সুতিয়াপয়ারী ও মাটিচাপুর গ্রামের মানুষও উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের মতে, খাল পরিষ্কারের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা কমার পাশাপাশি কৃষিজমি থেকে পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে। এতে বর্ষাকালে কৃষকদের দুর্ভোগও অনেকটা কমে আসবে।

এমপির সরাসরি খালে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে। জনদুর্ভোগ নিরসনে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

26 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা তুললেন এমপি মুফতি মুহাম্মদুল্লাহ

পোষ্টের সময় : ০৭:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬