জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ত্রিশালের নামাপড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ হাসনাত জাহান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান, ত্রিশাল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাহিত্য পরিচালক কবি আক্তারুজ্জামান শাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. ফজলুল্লাহ রোমেল।
আলোচনা শেষে কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি হামদ-নাত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ সৃষ্টি হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 




















