০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাবানলে পুড়ছে ইসরায়েল

  • RA
  • পোষ্টের সময় : ০৯:১৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৫০৯ ভিউ :

তীব্র গরম এবং প্রবল বাতাসের কারণে ইসরায়েলের কয়েকটি শহরে দাবানল ছড়িয়ে পড়েছে, ফলে সড়ক ও ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

টাইমস অব ইসরায়েল জানায়, বুধবার (২৩ এপ্রিল) প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধির ফলে বেইত শেমেশ শহরের কিছু ঝোপঝাড়ে আগুন লাগে। বাতাসের কারণে আগুন মোশাভ তারুম এলাকার দিকে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি খারাপ হলে পুলিশ শহরগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়। অনেক চালক তাদের গাড়ি ফেলে শহর ত্যাগে বাধ্য হন।

আগুন নিয়ন্ত্রণে বিমানের সাহায্যে পানি ছিটানো হচ্ছে। আগুন নেভাতে গিয়ে সাতজন দমকলকর্মীসহ অন্তত নয়জন আহত হয়েছেন বলে জানায় ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ।

বিভিন্ন শহর থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

উল্লেখ্য, এটি নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মের কারণে ইসরায়েলে অতীতেও বহুবার দাবানলের ঘটনা ঘটেছে—যেমন ১৯৮৯, ১৯৯৫, ২০১০, ২০১৫, ২০১৯, ২০২১ এবং ২০২৩ সালে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দাবানলে পুড়ছে ইসরায়েল

পোষ্টের সময় : ০৯:১৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫