০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ১৬ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ভারতের রাজধানী নয়াদিল্লির সীমাপুরি এলাকা থেকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। সোমবার শাহদারা জেলার ফরেনার সেল ও স্পেশাল স্টাফের যৌথ অভিযানে এ গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, উত্তরপ্রদেশ লাগোয়া শহীদ নগর সংলগ্ন এলাকায় অবৈধ অভিবাসীদের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমাপুরি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চারজন প্রাপ্তবয়স্ক পুরুষ, পাঁচজন নারী এবং সাতজন অপ্রাপ্তবয়স্ক শিশুকে আটক করা হয়।

দিল্লি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করছিলেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় ১৮–১৯ বছর আগে দারিদ্র্যের কারণে সীমান্ত অতিক্রম করে প্রথমে কোচবিহারে বসতি স্থাপন করেন এবং পরে কাজের সন্ধানে দিল্লি ও হরিয়ানার ইটভাটায় চলে যান।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) প্রশান্ত গৌতম জানান, সীমান্ত অতিক্রমের সময় কোনো সীমান্তরক্ষীর উপস্থিতি ছিল না বলে তারা দাবি করেছেন। দীর্ঘদিন প্রত্যন্ত এলাকায় থাকার কারণে প্রশাসনের নজর এড়িয়ে গেছেন তারা। ইটভাটায় কাজ নেওয়ার সময় কোনো ধরনের নথিপত্র চাওয়া হয়নি বলেও তারা জানান।

ডিসিপি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসহ প্রযোজ্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দিল্লিতে ১৬ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

পোষ্টের সময় : ১০:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫