১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সারের কোনো সংকট নেই, অতিরিক্ত দামে বিক্রি করলেই ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

দেশে ব্যাপক পরিমাণ সারের মজুদ রয়েছে। বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। দেশে সারের কোনো সংকট নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নান্দাইল উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটির সভায় উপদেষ্টার বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

প্রতিমন্ত্রী বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের উদ্দেশে আরও বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করে, কোন কৃষক ভাই অভিযোগ দেন এবং তদন্তে অভিযোগের সত্যতা পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সারের সংকট মোকাবেলায় ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। ডিলারদের সার বিতরণ তদারকি করা হবে। তারা যেন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে সঠিকভাবে সার বিক্রি করে। সংকট মোকাবেলায় নতুন করে ডিলার নিয়োগের বিষয়েও মন্ত্রিপরিষদের সভায় আলোচনা হয়েছে।

আমন মৌসুমে সুষ্ঠুভাবে সার বিতরণের ওপর জোর দিয়ে তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রয়োজনীয় তদারকির তাগিদ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ মনিটরিং কমিটির সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, বিসিআইসি সার ডিলার, খুচরা সার ডিলার ও স্থানীয় কৃষকরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মমতা বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী

28 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশে সারের কোনো সংকট নেই, অতিরিক্ত দামে বিক্রি করলেই ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

পোষ্টের সময় : ০১:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬