১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে শিশুসহ ৯ জনকে পুশইন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে ভারত থেকে দুই শিশুসহ ৯ জনকে ভয়ভীতি দেখিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার মুন্সিপাড়া বিওপির কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদেরকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশইন করা হয়। শুক্রবার সকালে বিজিবি মুন্সিপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার মো. খায়রুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, পুশইন করা ব্যক্তিরা দীর্ঘদিন যাবত ভারতের চেন্নাইয়ে বসবাস করে কাজ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ভারতীয়রা তাদেরকে বাংলাদেশে চলে যেতে ভয়ভীতি দেখায়।

এ অবস্থায় তারা বাংলাদেশে আসার চেষ্টা করলে তাদেরকে আটক করে ভারতীয় পুলিশ। পরে ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদেরকে পুশইন করা হয়।

নায়েক সুবেদার খায়রুল আরও জানান, বিষয়টি বিজিবির নজরে আসলে দুই শিশুসহ ৯ জনকে হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছেন।
পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাদেরকে ধোবাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে শিশুসহ ৯ জনকে পুশইন

পোষ্টের সময় : ০১:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫