০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৯৫৭ ভিউ :

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই সিনেমার খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সালমান শাহ হত্যা মামলায় ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে তাকে আটক করা হয়। পরে সিআইডির কর্মকর্তারা তাকে নিয়ে যান।

সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানান, ডনকে আদালতে পাঠানো হয়েছে।

সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় ডনের নাম রয়েছে। ২০২৫ সালে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজের ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা হলেও পরে হত্যার অভিযোগে মামলা করার আবেদন করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

দীর্ঘ তদন্তে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং পরে পিবিআই—কেউই হত্যার অভিযোগের প্রমাণ পায়নি। ২০২০ সালে পিবিআই চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন বলে উল্লেখ করে।

তবে সালমান শাহর মা নীলা চৌধুরী ওই প্রতিবেদনে নারাজি দিয়ে মামলাটি চালিয়ে যান। ২০২৫ সালের অক্টোবরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রিভিশন আবেদন মঞ্জুর করে অভিযোগের বিষয়ে নতুন করে তদন্তের নির্দেশ দেন।

এরপর নতুন করে সালমান শাহ হত্যা মামলা তদন্তের প্রক্রিয়া শুরু হয়। সেই মামলাতেই এবার গ্রেপ্তার হলেন অভিনেতা ডন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৫:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬