০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

  • বিনোদন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৭৮ ভিউ :

ফাইল ছবি।

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগে তার বোন ফিরোজা পারভীন গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) এ জিডি করেন।

জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি গত ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন।

স্থানীয়রা জানান, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পারিবারিক বিষয় নিয়ে চিত্রনায়িকা পপির বোন থানায় একটি জিডি করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মুক্তাগাছায় অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ৩৫ লাখ ডলার সহায়তা দেবে কানাডা

26 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

পোষ্টের সময় : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫