০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা থেকে ডেপুটি স্পিকার, ময়মনসিংহের গর্ব কায়সার কামালের যাত্রা

আইন অঙ্গনে ছুটে চলা জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে করলেন বাজিমাত। প্রথমে হলেন প্রতিমন্ত্রী। এবার শপথ নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে।

ব্যারিস্টার কায়সার কামাল ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মোস্তফা কামাল মনছুর ও মা বেগম যোবায়দা কামাল। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে যুক্তরাজ্যে যান কায়সার কামাল। সেখানে এলএলবি অনার্স সম্পন্ন করেন। এরপর লিঙ্কনস ইন থেকে বার এট ল’ ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৮ সালে জেলা আদালত এবং ২০১০ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট।

তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য (টাওয়ার হেলমেটস, ইস্ট লন্ডন গ্রুপ)। ১৯৮৮ সালে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু এবং ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হন। ২০০৯ সালে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং ২০১৬ সাল থেকে দলটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিবও।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা-১ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত ১৭ ফেব্রুয়ারি তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে কায়সার কামাল ৭০ হাজার ৮৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন রাজনৈতিক ও আইনি মামলায় আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনা থেকে ডেপুটি স্পিকার, ময়মনসিংহের গর্ব কায়সার কামালের যাত্রা

পোষ্টের সময় : ০১:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬