০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় শান্তি সম্প্রীতি পদযাত্রা

নেত্রকোনায় শান্তি সম্প্রীতি পদযাত্রা। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

জাতীয় যুবনীতি ২০১৭ এর আলোকে যুব নেতৃত্বে বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠন কল্পে নেত্রকোনায় ইয়্যুথ ক্যাম্পেইন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

‘আমরা যুব, গাই জীবনের জয়গান, দু’হাত বাড়িয়ে করি সম্প্রীতির আহবান’ এই প্রতিপাদ্যে রোববার সকাল সাড়ে ১০টায় স্থানীয় পাবলিক হলে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্প এই ইয়্যুথ ক্যাম্পেইনের আয়োজন করে।

জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ইয়্যুথ ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভা, বিচিত্রানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের আহবায়ক হারাধন সাহা, নেত্রকোনা সদর যুব ফোরামের পার্থ সরকার ও দূর্গাপুর যুব ফোরামের মুক্তা দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা শহরে বর্ণাঢ্য শান্তি সম্প্রীতি পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দিনব্যাপী ইয়্যুথ ক্যাম্পেইনে অনুষ্ঠানে লোক সঙ্গীত, আদিবাসী নৃত্য, বিভিন্ন ধরনের খেলাধূলা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহকে ‘সোলার সিটি’ করার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

'সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে'

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনায় শান্তি সম্প্রীতি পদযাত্রা

পোষ্টের সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪