০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ

ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, সুন্দর, পরিকল্পিত ও দীর্ঘস্থায়ী বসবাসযোগ্য নগর গড়ে তুলতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ময়মনসিংহকে নতুন করে সাজিয়ে আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর শহর উপহার দিতে হবে।

সোমবার (০৫ অক্টোবর) সকালে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের পূর্ত ভবন প্রাঙ্গনে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগ আয়োজিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছরে ময়মনসিংহে পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন নতুন করে পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। নতুন আবাসিক এলাকায় ভবন নির্মাণসহ সামগ্রিক নগর পরিকল্পনায় একটি নির্দিষ্ট কাঠামো ও সৌন্দর্যবোধ নিশ্চিত করা প্রয়োজন।

সংসদ সদস্য বলেন, সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষকে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই এলাকায় বিভিন্ন সংস্থা পর্যায়ক্রমে রাস্তা কাটাকাটি করলে নগরবাসীর দুর্ভোগ বাড়ে। তাই উন্নয়নকাজগুলো সমন্বয় করে একসঙ্গে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, ময়মনসিংহকে শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করা হচ্ছে। আনন্দমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি অভিভাবক ও সংশ্লিষ্টদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর করে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ও প্রভাবশালী ব্যক্তিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করি, তাহলে ময়মনসিংহকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব। সুন্দর বসতি ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ময়মনসিংহকে একটি পরিকল্পিত, সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর থেকেই সংসদ সদস্য, সিটি প্রশাসক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নগরীর উন্নয়নে কাজ করা হচ্ছে। সিটি কর্পোরেশনের বাইরের এলাকাসহ ব্রহ্মপুত্র নদের ওপারে পরিকল্পিত আবাসিক ও উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভাপতি বলেন, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য বাড়ি নির্মাণ সহজ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে জি+৫ পর্যন্ত ভবন নির্মাণে সহজ পদ্ধতিতে অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, নগরীর খালগুলো পুনঃখনন, বহুতল ভবনে ফায়ার এক্সিট ও লিফটের নিরাপত্তা নিশ্চিত করাসহ ভবন নির্মাণে প্রয়োজনীয় নিরাপত্তাবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে। চেয়ারম্যান বলেন, একা ভালো থাকব না, আমরা সবাইকে নিয়ে ভালো থাকব-এই লক্ষ্যেই সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি পরিকল্পিত, সুন্দর ও পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা হবে।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ ও ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাসুম প্রধান। এসময় ময়মনসিংহ গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ গণপূর্ত কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বেলুন উড়িয়ে র‍্যালিটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

র‍্যালিটি গণপূর্ত কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড় হয়ে পুনরায় গণপূর্ত কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সমৃদ্ধ প্রজন্ম গড়তে হবে: মিল্লাত

03 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ

পোষ্টের সময় : ১১:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬