০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের পাল্টা হামলা: গোলাবর্ষণে ভারতের নিহত ১৫

ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও তাংধর এলাকার বেসামরিক নাগরিকদের মধ্যে অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৩ জন।

বুধবার (৭ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

ভারতের দাবি, মঙ্গলবার রাতের পর থেকে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে পাল্টা হামলা চালিয়েছে ভারত। প্রায় ২৫ মিনিটের এই অভিযানে ভারতীয় বাহিনী ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়ে, যাতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে জানানো হয়। তবে পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, প্রাণহানির সংখ্যা ২৬ জন।

এছাড়া দুই দেশের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে ভারত-শাসিত কাশ্মীরেও আরও ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তান আরও দাবি করেছে, তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত তিনটি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে।

এই হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক ডেকে সেনাবাহিনীকে উপযুক্ত পদক্ষেপ নিতে অনুমোদন দিয়েছে।

পাকিস্তানের মতে, ভারতের এই হামলা যুদ্ধ ঘোষণার সমতুল্য। বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও অবহিত করা হয়েছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, “এই পদক্ষেপগুলো আত্মরক্ষামূলক। পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্র হলেও দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকিস্তানের পাল্টা হামলা: গোলাবর্ষণে ভারতের নিহত ১৫

পোষ্টের সময় : ০৮:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫