১২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থীতা ফিরে পেলেন ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম

নির্বাচন কমিশনে আপীল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম। এ খবরে তাঁর সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তিনি ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশনে আপীল শুনানী শেষে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, নির্বাচন কমিশনের আপীল বিভাগের রায়ের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। এর আগে গত ৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমরা স্বতন্ত্র প্রার্থীতায় এক শতাংশ ভোটে স্বাক্ষর গড়মিলের অভিযোগে প্রার্থীতা বাতিল করা হয়েছিল। অবশেষে নির্বাচন কমিশনে আপিল করে আমি প্রার্থীতা ফিরে পেয়েছি।

তিনি আরও বলেন, আমি ইউপি চেয়ারম্যান ছিলাম। বিগত সময়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে ৭৫ হাজার ভোট পেয়েছি। আশা করছি সংসদ নির্বাচনেও জনগণের রায় আমার পক্ষে থাকবে।

প্রসঙ্গত, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু। তাঁর সঙ্গে দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বীতা করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন স্থানীয়ভাবে প্রভাবশালী বিএনপি নেতা মুহাম্মদ মোর্শেদ আলম। এনিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দিয়েছিলেন মাস্ক

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রার্থীতা ফিরে পেলেন ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম

পোষ্টের সময় : ০৮:১৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬