০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগমুহূর্তে সামনের একটি পাওয়ারকারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন তলব করা হয়েছে। ফলে ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, আহত ১০

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

পোষ্টের সময় : ১২:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬