০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি নামাপাড়া গ্রামে দীর্ঘদিনের ভোগদখলে থাকা বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী বয়েজ উদ্দিন, বুলাল হোসেন ও আলম মিয়া।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন, আইকুল, জিদ্দি বেগম, বিলুনী বেগমসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বয়েজ উদ্দিনের ছেলে আলম মিয়া অভিযোগ করে বলেন, প্রতিবেশী তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন ও বিলুনী বেগম গংয়ের সঙ্গে তার বাবা বয়েজ উদ্দিন ও চাচা বুলাল হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৬ আগস্ট সকালে তসলিম, মুসলিম, আইকুল, জিদ্দি বেগম, বিলুনী বেগমসহ তাদের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তাদের বসতভিটা ও জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় তারা টিউবওয়েল ও ল্যাট্রিন ভাঙচুর করেন এবং বাঁশের বেড়া দিয়ে টিউবওয়েল ব্যবহারের পথ বন্ধ করে দেন। এতে তাদের পরিবার পানি ও পয়ঃনিষ্কাশন সংকটে পড়েছে।

আলম মিয়া বলেন, এ ঘটনায় তিনি আদালতে এজাহার দায়ের করার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। বর্তমানে তিনি ও তার চাচার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগী পরিবারটি বসতভিটা দখলের চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানায়। একই সঙ্গে তারা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

26 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

পোষ্টের সময় : ০৬:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬