১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি ছাত্রদলের বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন আলম, মো. নুরনবী হোসেন, মেজবাউল হক মিজু, মো. শামীম রেজা, দানিয়েল ইবনে আহম্মদ, মো. মিরাজ উদ্দীন, রাকিবুল হোসেন সেতু এবং আহ্বায়ক সদস্য বাদশাহ আলমগীর, রাকিবুল ইসলাম, সানাউল্লাহ শেখ, সাকলাইন হোসেন সাকিবসহ বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন আলম বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বাকৃবি ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে উৎপাদনমুখী রাজনীতির যে সূচনা হয়েছিল, তাঁরই সুযোগ্য উত্তরসূরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় তা আরও বেগবান হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় সময়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ক্যাম্পাসজুড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি এগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।’

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম রেজা বলেন, ‘বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসকে সবুজ রাখতে আমাদের এই উদ্যোগ। কৃষি ও পরিবেশ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণকে আমরা গুরুত্ব দিচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের প্রতিশ্রুতি রয়েছে। সেই বৃহৎ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এই আয়োজন। আমরা শুধু গাছ লাগাতে নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে চাই। তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করাই আমাদের অন্যতম লক্ষ্য।’

যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু বলেন, ‘একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মাধ্যমেই শহীদ জিয়ার ১৯ দফা এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। আমরা যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী, তাই দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে ভূমিকা রাখে। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা বাকৃবি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেছি। সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার যত্ন নেওয়ার আহ্বান জানাই। দেশের পরিবেশ রক্ষায় পতিত ও ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগাতে হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আসছে ৫ হাজার মার্কিন নাবিক, আতঙ্কে থাইল্যান্ডের যৌনকর্মীরা

স্বনির্ভরতার শিকড় থেকে প্রযুক্তিনির্ভর কৃষি: বিএনপির ৪৮ বছর ও বাংলাদেশের ভবিষ্যৎ

01 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি ছাত্রদলের বৃক্ষরোপণ

পোষ্টের সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬