১০:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে বাকৃবিতে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সচেতনতামূলক আলোচনা, র‍্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ’-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমতলায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

কর্মসূচির শুরুতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ‘আমার ক্যাম্পাস – আমার দায়িত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়। নিয়মিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ক্যাম্পাসের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘শুধু কর্মচারীদের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদেরও নিজেদের রুম, হল, বাগান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রত্যেকে নিজের জায়গাটুকু পরিষ্কার রাখলে পুরো ক্যাম্পাসই পরিচ্ছন্ন হয়ে উঠবে।’

গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ-এর সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, ‘আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব’ এই চেতনা থেকেই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। আজকের কর্মসূচির লক্ষ্য শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং সবার মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। গ্রিন বিএইউ–ক্লিন বিএইউ একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ। পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে তাই আমি শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০২৪ সাল থেকে জাতিসংঘ ২০ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

সরিষাবাড়ীতে বিএনপি নেতার উদ্যোগে ব্রীজের ঝুঁকিপূর্ণ স্টিল প্লেট মেরামত 

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে বাকৃবিতে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

পোষ্টের সময় : ০৬:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬