০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন

  • RA
  • পোষ্টের সময় : ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৪৮৮ ভিউ :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বাণিজ্যিক অংশীদারদের উপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর, সোমবার তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।

সোমবার (৭ এপ্রিল) খবরটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.৫% কমে ব্যারেলপ্রতি ৬৩.৩০ ডলারে পৌঁছেছে। একইভাবে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দামও ৩.৫% কমে ব্যারেলপ্রতি ৫৯.৮৪ ডলারে নেমে আসে। এই দাম দুটি তেলের জন্য ২০২১ সালের শুরু থেকে সর্বনিম্ন, যা মহামারির সময় তেলের দাম কমার মত পরিস্থিতির সাথে তুলনা করা হচ্ছে।

তেলের দাম কমে যাওয়ার অন্যতম কারণ হলো বিশ্বের শীর্ষ তেল উৎপাদকদের জোট ওপেক+ গত সপ্তাহে পূর্বঘোষিত পরিকল্পনার চেয়ে অনেক বেশি পরিমাণ তেল সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সৌদি আরব, রাশিয়া এবং আরও ছয়টি সদস্য দেশ মে মাস থেকে পূর্বের চেয়ে অনেক বেশি তেল উৎপাদনের পরিকল্পনা করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন

পোষ্টের সময় : ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫