১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ আকাশে দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’

আজ বুধবার (১১ জুন) সন্ধ্যায় আকাশে দেখা যাবে বিরল এক মহাজাগতিক দৃশ্য—স্ট্রবেরি মুন। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পূর্ণ চাঁদ উঠবে এবং এটি দেখা যাবে পরদিন ভোর ৫টা ৫৫ মিনিট পর্যন্ত।

বিশেষজ্ঞদের মতে, বসন্ত ঋতুর শেষ পূর্ণ চাঁদ হিসেবে পরিচিত এই স্ট্রবেরি মুন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এ ধরনের পূর্ণ চাঁদ আবার দেখা যাবে ২০৪৩ সালে।

‘স্ট্রবেরি মুন’ নামটির উৎস যুক্তরাষ্ট্রের আদিবাসীদের সংস্কৃতিতে। জুন মাসে স্ট্রবেরি সংগ্রহের সময় তারা এই পূর্ণ চাঁদের নাম দেয়। যদিও চাঁদের রঙ গোলাপি নয়, তবে দিগন্তের কাছাকাছি থাকায় এটি সাধারণত হলুদ বা কমলা আভা ধারণ করে।

দুবাই অ্যাস্ট্রোনমি গ্রুপের অপারেশন ম্যানেজার খাদিজা হাসান আহমেদ জানান, চাঁদটি খালি চোখেই দেখা যাবে, কোনো যন্ত্রের প্রয়োজন নেই। শহর, সমুদ্রসৈকত, মরুভূমি বা খোলা স্থান থেকে পরিষ্কার আকাশে এটি উপভোগ করা যাবে।

এ বছরের স্ট্রবেরি মুন আরও বিশেষ কারণ এটি ঘটছে ‘গ্রেট লুনার স্ট্যান্ডস্টিল’-এর অংশ হিসেবে, যা প্রতি ১৮.৬ বছর পর ঘটে। ফলে চাঁদ দিগন্তের সবচেয়ে নিচু অবস্থান থেকে দৃশ্যমান হবে, যা আবার দেখা যাবে ২০৪৩ সালে।

মহাজাগতিক এই দৃশ্য উপভোগ করতে আগ্রহীদের পূর্ব আকাশে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্ণার’ উদ্বোধন

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আজ আকাশে দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’

পোষ্টের সময় : ০৩:০০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫