১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তান দাবি করেছে, ভারতের আরও একটি যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে। চলতি মাসের শুরুতে সংঘাতকালীন সময়ে ভারতের মিরাজ ২০০০ ফাইটার জেটটি গুলি করে নামায় পাকিস্তান বিমান বাহিনী।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই দাবি নিশ্চিত করেছেন। এর আগে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল। নতুন এই ঘটনায় সেই সংখ্যা দাঁড়াল ছয়টিতে।

পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার কামরায় একটি বিমানঘাঁটি পরিদর্শনের সময় জানান, ৬ থেকে ৭ মে রাতের কোনো এক সময় কাশ্মিরের পামপুর এলাকায় ভারতীয় মিরাজ ২০০০ যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করে পাকিস্তান বিমান বাহিনী।

তিনি বলেন, “এই সফলতা পাকিস্তান বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা ও মাতৃভূমি রক্ষায় অঙ্গীকারেরই প্রমাণ।”

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পেশাদারিত্ব ও সক্ষমতার প্রশংসা করেন।

শেহবাজ শরিফ বলেন, “ভারতের আগ্রাসনের মুখে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে সংযম ও কৌশল দেখিয়েছে, তাতে শত্রু পক্ষের বড় ক্ষতি হয়েছে। পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় কখনো পিছু হটবে না।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পোষ্টের সময় : ১০:৪৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫