০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৬২.৫ শতাংশ শিক্ষার্থী

ময়মনসিংহের ভালুকা পৌরসভার টি.এন.টি রোডে অবস্থিত দারুননাজাত মডেল মাদরাসা (ভালুকা শাখা) দাখিল পরীক্ষা-২০২৬-এর ফলাফলে ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ বছর প্রতিষ্ঠানটির ৬২ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ (A+) পেয়েছে। পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটিতে শতভাগ পাসের সাফল্য এসেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাদরাসাটির মোট ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫, ১ জন গোল্ডেন A+ এবং ৩ জন শিক্ষার্থী A গ্রেড অর্জন করেছে।

এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীসহ পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে এ ধারাবাহিক সাফল্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

মাদরাসার শিক্ষার্থীর অভিভাবক আসাদুজ্জামান সুমন বলেন, ‘দারুননাজাত মডেল মাদরাসার শিক্ষার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা ও নিয়মিত তদারকির কারণে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে। এ ফলাফল শুধু শিক্ষার্থীদের নয়, প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা আশা করি, ভবিষ্যতেও মাদরাসাটি শিক্ষার মান ও ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো করবে এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে মাস্টার্স ও পিএইচডির কার্যক্রমে নতুন ডিজিটাল সেবা

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৬২.৫ শতাংশ শিক্ষার্থী

পোষ্টের সময় : ০১:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬