ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি। ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ভারত কী ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক দেবে? জবাবে তিনি বলেন- হ্যাঁ, আমার মনে হয়, তাই হবে। ভারত আমার বন্ধু, কিন্তু…।
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে ‘খুব কঠিন’ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। গত এক দশকে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়লেও যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি দ্বিগুণ হয়েছে। ফলে ট্রাম্প প্রায়ই অভিযোগ করেন, ভারত অতিরিক্ত শুল্ক আরোপ করে।
বিবিসি






















