১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল, ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল এবং জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ী সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নবঘোষিত উপজেলা কমিটিকে ‘অবৈধ ও পকেট কমিটি’ আখ্যা দিয়ে হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় নামেন পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলকারীরা জেলা ছাত্রলীগের সভাপতি আল-আমীন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের বিরুদ্ধে স্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করেন। মিছিলে বহন করা ব্যানারে নবঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন ও হুমায়ূন কবিরের কার্টুন ছবি দিয়ে তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। একই সঙ্গে  অবিলম্বে এই বিতর্কিত কমিটি বিলুপ্ত করার দাবি জানানো হয়।

বিক্ষোভকাররীরা জানান, দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের সক্রিয় কর্মীদের বাদ দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আর্থিক লেনদেনের (কমিটি বাণিজ্য) মাধ্যমে এই পকেট কমিটি ঘোষণা করেছেন। তৃণমূলের মতামত সম্পূর্ণ উপেক্ষা করে বিবাহিত, অছাত্র ও নিষ্ক্রিয়দের পদ দেওয়া হয়েছে। অবিলম্বে  এই পকেট কমিটি বাতিল করে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান তারা।

নবগঠিত কমিটি ঘোষণার পরপরই সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেন ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজান। ঝাড়ু মিছিলের ব্যাপারে জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও সাড়া মেলিনি। পরে এক্ষুদে বার্তা পাঠালে জবাবে ছাত্রলীগ নেতা সিজান বলেন,”মিছিলটি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ কর্মসূচি সম্পর্কে আমার কোনো পূর্ব ধারণা বা সম্পৃক্ততা নেই। ‘তৃণমূল বঞ্চিত, অবমূল্যায়িত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে মিছিল হয়েছে—এটুকুই আমি দেখেছি। ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে যোগ্য, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের একটি বড় অংশকে সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে। এ কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দেওয়াটা স্বাভাবিক। তবে এই ধরনের প্রতিবাদের পদ্ধতিকে আমি সমর্থন করি না।

ঝাড়ু মিছিলের ব্যাপারে জানতে চাইলে নবগঠিত কমিটির সভাপতি শেখ অলিউল্লাহ রাসেল জানান,তাঁর বিরুদ্ধে একটি চক্র বিএনপির সাথে মিলেমিশে অপবাদ ছড়াচ্ছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ধরনের কর্মকান্ড করছে। এতে আমার কমিটি ভীত নয়।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল-আমীনের মোবাইল নাম্বার ছাড়াও ওয়াটসঅ্যাপে একাধিকবার কল ও সর্বশেষ বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, গত  ৩০ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলকে ফের সভাপতি এবং আলমগীর কবির সায়মনকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে বিপুলসংখ্যক নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল, ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

ত্রিশা‌লে ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল, ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

পোষ্টের সময় : ১০:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬