১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে র‍্যালি ও আলোচনা সভা

জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মরণে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আন্দোলনের স্মৃতি তুলে ধরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে বকশীগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. বায়েজিদ আলামিনের সভাপতিত্বে এবং গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার আহমেদ সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, সাবেক ছাত্রদল সভাপতি সরকার রাসেল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমান সহ বিভিন্ন রাজনৈতিক ও জুলাই ঐক্য সংগঠনের নেতারা। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত দুই শহীদ ও আহত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কোটা আন্দোলন থেকে শুরু হয় ফ্যাসিবাদ আওয়ামী সরকার পতনের ডাক। ২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তীতে দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হতাহতের ঘটনা এবং ব্যাপক রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। আন্দোলনের ধারাবাহিকতায় সে সময়কার সরকারের পতন ঘটে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে।

আলোচকরা জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের মধ্যে দিয়ে একটি নতুন ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন দেশ পেয়েছি তাই এত তারাতারি জুলাইকে ভুলা যাবে না। জুলাইকে সম্মান রেখে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল, ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

ত্রিশা‌লে ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে র‍্যালি ও আলোচনা সভা

পোষ্টের সময় : ১০:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬