১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

ভিয়েতনামের পর্যটন এলাকা হা লং বে-তে আকস্মিক বজ্রঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী একটি নৌকা। শনিবার (১৯ জুলাই) বিকেলে হঠাৎ আসা ওই ঝড়ে পর্যটকবাহী উল্টে গেলে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার জনপ্রিয় হা লং বে দ্বীপের পর্যটন এলাকায় একটি নৌকা উল্টে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী। ‘ওয়ান্ডার সি’ নামের নৌকাটিতে ৪৮ জন যাত্রী ও ৫ জন ক্রু সদস্য ছিল।

দেশটির সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ওই এলাকায় আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে নৌকাটি উল্টে যায়। উদ্ধারকারীরা ঘটনাস্থলের কাছ থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করেছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, নৌকাটি প্রবল বাতাসের কারণে উল্টে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ১৪ বছর বয়সী কিশোরও রয়েছেন। উল্টে যাওয়া নৌকার ভেতরে চার ঘণ্টা আটকে থাকার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়।

ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটির যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে এসেছিলেন; যাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল। ‘ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করেছেন। একই সঙ্গে সেখান থেকে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজদের সন্ধানে রাতেও উদ্ধার অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

হা লং বেতে কাজ করা ট্র্যান ট্রং হুং ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দুপুরের দিকে দ্বীপে আকস্মিক ঝড় শুরু হয়। দুপুর ২টার দিকে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।ওই সময় ব্যাপক বজ্রপাত ও প্রবল বৃষ্টির সঙ্গে বড় বড় শিলাবৃষ্টি হচ্ছিল।

দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ও জননিরাপত্তা মন্ত্রণালয়কে দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

শনিবার উত্তর ভিয়েতনামের হ্যানয়, থাই নগুইয়েন এবং বাক নিন প্রদেশেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। রাজধানী হ্যানয় থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে হা লং বে এলাকাটির অবস্থান। রাজধানীতেও ঝোড়ো হাওয়ায় অনেক গাছ উপড়ে পড়েছে।

এদিকে ওই এলাকায় একটি ক্রমাগত ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড়ও ধেয়ে আসছে। জাতীয় আবহাওয়া পূর্বাভাস বলছে, ‘উইফা’ নামের ঝড়টি আগামী সপ্তাহে উত্তর ভিয়েতনামের দিকে আঘাত হানতে পারে, যার মধ্যে হা লং বে উপকূলও রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে সংঘর্ষ: একাডেমিক বহিষ্কার থেকে বিরত থাকতে প্রশাসনকে ছাত্রদলের আহ্বান

নজরুল বিশ্ববিদ্যালয়ে 'নজরুল কর্ণার' উদ্বোধন

03 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

পোষ্টের সময় : ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫