০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মদন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হচ্ছেন দীপু

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রেস ব্রিফিং করেছেন চৌধুরী মো. নওশীন পাশা দীপু।

শনিবার (১৩ জুন) মদন উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

চৌধুরী মো. নওশীন পাশা দীপু মরহুম মজিবুর রহমান চৌধুরীর ছেলে। মরহুম মজিবুর রহমান চৌধুরী মদন উপজেলা যুবদলের দুইবারের নির্বাচিত সভাপতি, তিনবারের আহ্বায়ক এবং উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন।

বর্তমানে নওশীন পাশা দীপু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদন উপজেলা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সভাপতি হিসেবে নির্বাচিত হলে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবেন। নতুন সদস্য সংগ্রহ, মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের সংগঠনে সম্পৃক্ত করা, নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয় জোরদার করবেন।

এ ছাড়া সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক বিরোধ নিরসন, মাদক ও ইভটিজিং প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা মেনে ছাত্রদলের কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “আমার রাজনৈতিক পথচলায় বাবার আদর্শকে ধারণ করে সংগঠনের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মধুপুরের কুচিয়া খালে বৃক্ষরোপণ 

বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হচ্ছেন দীপু

পোষ্টের সময় : ০২:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬