০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি গৌরীপুর স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পর বিকট শব্দে পেছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, লাইন বা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার ফলে জামালপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাইন সংস্কার ও লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

ঘানাকে হারাতে পারলো না ইংল্যান্ড

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

পোষ্টের সময় : ১২:০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬