০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন স্ত্রীও ছুরিকাহত, চার বছরের শিশু সন্তান নিয়ে শোকাহত পরিবার

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রীও। বৃহস্পতিবার (১ মে) গভীর রাতে উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজিলা খাতুন (৪৫) স্থানীয় মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. মনির মিয়া (৩০) একই গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে মনির মিয়ার সঙ্গে তার স্ত্রী রুমা আক্তারের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মনির ঘর ছেড়ে চলে যান। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি ফিরে এসে চার বছরের ছেলে রোহানকে নিয়ে যেতে চান। এতে স্ত্রী রুমার সঙ্গে তার ফের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

ঝগড়ার একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির ছুরিকাঘাত করেন শাশুড়ির তলপেটে। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি।

রক্তাক্ত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুমা আক্তার চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছি। আসামি পালিয়ে গেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, ঘটনার পর নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। শিশু রোহানের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফুলপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ফলাফল নিয়ে দুই দলের পাল্টাপাল্টি দাবি

এসএসসি পরীক্ষার ফলাফলে কেন্দুয়ায় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের চমক

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন স্ত্রীও ছুরিকাহত, চার বছরের শিশু সন্তান নিয়ে শোকাহত পরিবার

পোষ্টের সময় : ০১:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫