০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের প্রশাসনকে নাসীরুদ্দীন পাটোয়ারীর হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, ময়মনসিংহের প্রশাসন জুলাই শহীদ ও আহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন না, তাদের কথা শুনছেন না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো শহীদ বা আহতদের পরিবারের সদস্যদের যদি আপনাদের চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে ছাত্র-জনতা তাদের চেয়ার নিয়ে আসবে।

সোমবার (২৮ জুলাই) বিকালে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে আয়োজিত সমাবেশে নাসীরুদ্দীন পাটোয়ারী এসব কথা বলেন।

বিএনপির ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা করতে যাচ্ছি, সেই আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা শহীদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না।

‘এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার’ স্লোগান তুলে নাসীরুদ্দিন বলেন, আমাদের সামনে পুরো বাংলাদেশের একটিই লক্ষ্য, সেটি হলো- বাংলাদেশের সংস্কার। তিনি বলেন, এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার।

এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিল, যুগ্ম সদস্য সচিব ও ময়মনসিংহ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন, কেন্দ্রীয় নেতা আবুল বাসারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাহেন্দ্র গাড়িতে মদের চালান, শ্যামগঞ্জে আটক ১

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের প্রশাসনকে নাসীরুদ্দীন পাটোয়ারীর হুঁশিয়ারি

পোষ্টের সময় : ০৯:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫