০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যখন কাউকে ভীষণ প্রয়োজন তখন দেখবেন আপনি একা: পরীমণি

  • বিনোদন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০৩:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫০০ ভিউ :

সিনেমা জগতে বহুল আলোচিত নায়িকা পরীমনি। তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে নতুন করে আলোচনায় এই চিত্রনায়িকা। দুজনের পরিচয় কয়েক বছরের হলেও সম্প্রতি আদালত চত্বরে পরীমণীর সঙ্গে দেখা যায় শেখ সাদীকে, যেমনটা এর আগে দেখা যায়নি। এরপর থেকে তাদের নিয়ে শুরু নানা আলোচনা।

এছাড়া দুই সন্তানকে নিয়ে সিংগেল মাদারের দায়িত্ব যেন এখন তার গুরুদায়িত্ব, তা বলার বাকি রাখে না।

তবে এত দায়িত্ব আর কাজের মাঝেও একাকীত্ব যেন ঘিরে ধরেছে চিত্রনায়িকা পরীমণিকে। ঠিক এমনই আভাস দিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢালিউড নায়িকা। সেই পোস্টে আবার পাওয়া গেল পরীমণির অসুস্থতারও ইঙ্গিত।

পরী সেই পোস্টে লেখেন, ‘এই একজীবন যে কত অভিজ্ঞতা! একা একজন হয়ে ১০০ জনের কাজ বা দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে, আপনি যেমন থাকেন সবার হয়ে। কিন্তু বিশ্বাস করেন, শুধু একবার অসুস্থ বা কোনো কারণে কাউকে ভীষণ প্রয়োজন হয়ে উঠুক আপনার, ঠিক তখনই দেখবেন আপনি একা, একদমই একা।’

পরীমণি লেখেন, ‘প্রত‍্যেকটা মানুষের এই জীবনে এই সময়টা আসা দরকার। যত তাড়াতাড়ি আসবে আর আপনার এমন উপলব্ধি যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পরে না, ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব- এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার।’

পরীমণি আরও লেখেন, ‘এখানে একটা বার আপনি উতরে গেলেন, তো কে ঠেকায় আপনাকে আর?’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

ঘানাকে হারাতে পারলো না ইংল্যান্ড

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যখন কাউকে ভীষণ প্রয়োজন তখন দেখবেন আপনি একা: পরীমণি

পোষ্টের সময় : ০৩:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫