০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪ এর জামালপুর সিপিসি-১।

মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্রা এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম বাচ্চু মিয়া (৩৫)। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার চর আদিয়া পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-১৪ এর জামালপুর সিপিসি-১ কোম্পানি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুর এসআরবি-১৪ সূত্র জানায়, একটি যৌতুকের মামলায় বাচ্চু মিয়াকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন জামালপুর আদালত।

ওই মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।

নিজস্ব গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ঢাকা সভারের এসআরবি- ৪ এর আভিযানিক দলের সহযোগিতায় আশুলিয়া বলিভদ্রা এলাকায় অভিযান চালায় জামালপুর এসআরবি-১৪ এর আভিযানিক দল।

সফল অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর এসআরবি-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার নিকট বাচ্চু মিয়াকে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন নির্বাচিত সরকারের সাফল্য: প্রিন্স

শ্যামগঞ্জ পুলিশের টহলে নতুন গতি, গাড়ি দিল অগ্রণী ডিস্ট্রিবিউশন

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৩:২২:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬