০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ’ এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্তদানবিষয়ক জনসচেতনতামূলক ক্যাম্পেইন।

মানবিক সংগঠন ‘রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ’-এর আয়োজনে এটি ছিল সংগঠনটির ১৫তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি।

গতকাল (৬ আগস্ট) বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। একই সঙ্গে নিরাপদ রক্তদান, স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা, জরুরি মুহূর্তে রক্তদাতার ভূমিকা এবং মানবিক দায়িত্ব সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা জানান, সংগঠনের উপদেষ্টা নাঈম মীর, সভাপতি আমদাদুল হক রাহমাতুল্লাহ এবং মডারেটর আদিল সরকারের সার্বিক নেতৃত্ব ও তত্ত্বাবধানে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা নিরলস পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ক্যাম্পেইন সফল করতে সহযোগিতার জন্য উচাখিলা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

আয়োজকদের ভাষ্য, “নিজের রক্তের গ্রুপ জানুন, রক্ত দিন, জীবন বাঁচান।” তারা বলেন, স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে এমন জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, আহত ১০

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ’ এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং

পোষ্টের সময় : ১২:৩১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬