০৪:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হচ্ছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে এলডিপি চেয়ারম্যান অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, অলি আহমদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি মুক্তিযুদ্ধে রণাঙ্গনে অংশ নিয়েছেন এবং বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। একাধিকবার জাতীয় সংসদ সদস্যও ছিলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বর্তমান সংকটের সময়ে অলি আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে তিনি অভিভাবকের ভূমিকা পালন করতে পারবেন বলে ১১ দল মনে করে।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলের এ সিদ্ধান্তকে চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে দেখছেন বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ খুলতে ইরানের ৫ শর্ত, কঠিন সিদ্ধান্তের মুখে ট্রাম্প

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ

পোষ্টের সময় : ০২:০১:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬