০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষ: সিনেমার মতো শতাধিক বোমা বিস্ফোরণ

  • RA
  • পোষ্টের সময় : ০৭:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৫০৮ ভিউ :

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। সিনেমার দৃশ্যের মতোই মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।

শনিবার (৫ এপ্রিল) সকালে এসব হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়, এতে পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, যা থেকে এ সংঘর্ষের সূত্রপাত। শনিবার সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফের উভয়পক্ষ মুখোমুখি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ হাতবোমা নিক্ষেপ করে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষের লোকজন বালতি থেকে হাতবোমা ছুঁড়ছে, যা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে।

সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা এত ককটেল কীভাবে পেলেন জানতে চাইলে এসপি বলেন, ‘ওই এলাকার মানুষের দেশীয় নানা অস্ত্র ও বিস্ফোরক বানাতে পারেন ও বানানোর প্রবণতা রয়েছে। এই বিস্ফোরক তৈরি জন্য যে ধরনের উপাদান প্রয়োজন তারা কীভাবে তা হাতে পান সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অভিযান চালিয়ে সেসব উদ্ধার করা হবে।’

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। জাজিরা থানার ওসি দুলাল আখন্দ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

ঘানাকে হারাতে পারলো না ইংল্যান্ড

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষ: সিনেমার মতো শতাধিক বোমা বিস্ফোরণ

পোষ্টের সময় : ০৭:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫