১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা

শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নকলা পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য শাহাদাৎ হোসেন (বিএসসি) এবং নালিতাবাড়ী উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন।

এ সময় জামায়াত মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিবসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষিত প্রার্থীরা হলেন— নকলা পৌরসভায় মেয়র পদে মু. হাছিবুল হাসান হাসিব। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে গণপদ্দীতে ফজলুল করিম সুইট, নকলা ইউনিয়নে রেজাউল হাসান সাফিত, উরফায় আব্দুর রহিম, গৌড়দ্বারে আজিজুল করীম কাঞ্চন, বানেশ্বরদীতে মাওলানা খাদিমুল ইসলাম, পাঠাকাটায় প্রভাষক আব্দুল বারেক, টালকিতে মো. বজলুল রহমান, চরঅষ্টরে মেহেদী হাসান সবুজ এবং চন্দ্রকোনায় তোফায়েল হোসেন মঞ্জুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য বাকৃবি অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান

খাল খননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন ত্রিশালের ইউএনও

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুরের নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা

পোষ্টের সময় : ০৮:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬