০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমানা দেওয়াল না থাকায় নিরাপত্তাহীনতায় মদন সাব-রেজিস্ট্রার অফিস

সীমানা দেওয়াল না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে মদন সাব-রেজিস্ট্রার অফিস। অফিস চত্বরে অবাধে প্রবেশের সুযোগ থাকায় গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরকারি সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর হওয়া সত্ত্বেও বাউন্ডারি ওয়াল না থাকার ফলে অফিস চত্বর অনেকটা অরক্ষিত অবস্থায় রয়েছে। দিনের পাশাপাশি রাতের আধাঁরেও এখানে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারীসহ এলাকাবাসী।

উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রার অফিসে উপজেলার সব জায়গার জমি কেনাবেচার মূল দলিল ও বালাম বই সংরক্ষিত থাকে। বাউন্ডারি ওয়াল না থাকায় রাতের বেলায় যে কোনো সময় চুরির বা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। সীমানা প্রাচীর না থাকার সুযোগে অফিস ছুটির পর বা রাতের আঁধারে বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পায়। সীমানা প্রাচীর ও নির্দিষ্ট গেট না থাকায় দিনের বেলাতেও অফিস প্রাঙ্গণে অবাধে গবাদিপশু চরে বেড়ায়, যা অফিসের স্বাভাবিক পরিবেশ ও দাপ্তরিক কাজকে ব্যাহত করে। এই সরকারি দপ্তরটির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে এবং দলিলপত্র নিরাপদে রাখতে দ্রæত একটি টেকসই বাউন্ডারি ওয়াল নির্মাণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, সাব-রেজিষ্ট্রার অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি অফিস। এখানে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংরক্ষিত থাকে। কিন্ত বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তাছাড়া বাউন্ডারি ওয়াল না থাকায় আসপাশের বাসার লোকজন অত্র অফিসের জায়াগা দখলের পায়ঁতারা করছে। তাই দ্রুত সময়ের মধ্যেই এই গুরুত্বপূর্ণ অফিসের নিরাপত্তার বিয়ষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানান তিনি।

এ ব্যাপারে সাব- রেজিস্ট্রার কায়েদে আজম সোহাগ বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ অফিস হচ্ছে আমাদের অফিস। আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। এর আগে কয়েকবার গণপূর্ত বিভাগে আবেদন করলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। আমাদের এখানে সকল শ্রেণির লোকজনের জমির মূল্যবান কাগজপত্র সংরক্ষিত রয়েছে। সব কিছুই দেখা এবং নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। দ্রুত সময়ের মধ্যে সীমানা প্রচীর নির্মাণের দাবি জানান তিনি।

নেত্রকোনা জেলা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজ আহমেদ জানান, মদন উপজেলায় গুরুত্বপূর্ণ অফিস এটি । আসলে বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি নিয়ে আপনারা নিউজ করুন। আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।

নেত্রকোনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: ফারজান আনোয়ার বলেন, সাব-রেজিষ্ট্রার অফিসে সীমানা প্রাচীর না থাকা খুবই দুঃখ জনক বিষয়। এ বিষয়ে মাননীয় এমপি মহোদয়ের ডিও লেটার নিয়ে আইন মন্ত্রনালয়ে আবেদন করা হলে দ্রুত সময়ের মধ্যেই এর সমস্যা সমাধান করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. বাহানুর রহমান

কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী

05 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সীমানা দেওয়াল না থাকায় নিরাপত্তাহীনতায় মদন সাব-রেজিস্ট্রার অফিস

পোষ্টের সময় : ০৮:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬