০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে ১৭২ জনের মৃত্যু

উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে কলেরার মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে দেশটিতে প্রায় ২,৭০০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত ১৭২ জন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আক্রান্তদের প্রায় ৯০ শতাংশই রাজধানী খার্তুমের বাসিন্দা। সম্প্রতি ড্রোন হামলায় পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় রোগের বিস্তার আরও বেড়েছে। এসব হামলার জন্য দায়ী করা হচ্ছে আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ), যারা ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে।

ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, পানি পরিশোধন কেন্দ্রগুলো বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় মানুষ বাধ্য হয়ে অনিরাপদ পানির উৎস ব্যবহার করছে, যা কলেরা ছড়ানোর অন্যতম কারণ।

কলেরা একটি তীব্র ডায়রিয়া-জনিত রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। সঠিক চিকিৎসা না পেলে এটি কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী হতে পারে। তবে বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধযোগ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধের কারণে সুদানের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসপ্রায়। চিকিৎসকদের সংগঠন ডক্টরস ইউনিয়ন জানিয়েছে, সংঘাতের কারণে ৯০ শতাংশের বেশি হাসপাতাল কোনো না কোনো সময়ে সেবা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

সূত্র: এএফপি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জের সাজ্জাদ রোমন

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাবে ১৭২ জনের মৃত্যু

পোষ্টের সময় : ০৯:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫