১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

‘আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’—এমন প্রত্যয়ের মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে হালুয়াঘাটে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজনে ও কারিতাস, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, গণ-স্বাক্ষরতা অভিযান, ইনডিজিনার্স পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস,গারো স্টুডেন্টস ইউনিয়ন (গাসু), বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট মুভমেন্ট সিমবায়োসিস বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হালুয়াঘাট উপজেলা শাখার চেয়ারম্যান সুজা চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরাগ রিছিল, ডা.লুচি দারিং, রিনা চিরান, ভদ্র ম্রং, জেমস জর্ণেশ চিরান, প্লাস্টার নিবেশ রিছিল, প্রভাত দ্রং, নিপুন সাংমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান,হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি হাতেম আলী, কারিতাস হালুয়াঘাট উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসাম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে আদিবাসী জনগোষ্ঠীর অবদান গুরুত্বপূর্ণ। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

পরে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

দিনব্যাপী আয়োজনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

পোষ্টের সময় : ০৮:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬