১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে গরুর মাংস বিক্রিতে স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা। এখন থেকে পৌর এলাকার বাজারে গরুর মাংস বিক্রির আগে সংশ্লিষ্ট পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং পৌরসভার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, জবাইয়ের আগে প্রতিটি গরুকে পশু হাসপাতালে নিয়ে অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন বা চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। পরীক্ষায় গরুটি সুস্থ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্যসংক্রান্ত প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। এরপর পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে গরুটিতে অনুমোদনের সিলমোহর দেওয়া হবে।

পৌরসভার নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কেবল ওই গরুর মাংস বাজারে বিক্রি করা যাবে। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই কিংবা পৌরসভার অনুমোদন ও সিলমোহরবিহীন গরুর মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

হালুয়াঘাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মাংস ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সচেতন থাকতে হবে। বিশেষ করে মাংস কেনার সময় সংশ্লিষ্ট গরুর স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়নপত্র ও পৌরসভার অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও জানান, পৌরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমানো, অসুস্থ পশুর মাংস বিক্রি প্রতিরোধ এবং বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে গরুর মাংস বিক্রিতে স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক

হালুয়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সম্মাননা পেলেন শামসুন্নাহার সোমা

05 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে গরুর মাংস বিক্রিতে স্বাস্থ্য পরীক্ষা ও পৌরসভার অনুমোদন বাধ্যতামূলক

পোষ্টের সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬