১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজির নির্দেশনায় পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার (১০ আগস্ট) পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক, বাজার ও জনসমাগমস্থলে মশক নিধন ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

হালুয়াঘাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হক বলেন, পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনসহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা হালুয়াঘাটকে ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যসম্মত একটি সুন্দর পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এ কাজে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি জানায়, বর্ষা মৌসুমে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশে এডিস মশার প্রজনন বৃদ্ধি পেতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি পৌরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

পোষ্টের সময় : ০৮:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬