০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চের ঘোষণা

টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি ও তিন দফা দাবিকে ঘিরে উত্তেজনার মধ্যেই বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা।

সকাল ১০টা থেকে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

সরিষাবাড়ীতে বিএনপি নেতার উদ্যোগে ব্রীজের ঝুঁকিপূর্ণ স্টিল প্লেট মেরামত 

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চের ঘোষণা

পোষ্টের সময় : ০৯:২১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬