০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ মার্চের মধ্যেই বেতন পাবেন ব্যাংকাররা

  • RA
  • পোষ্টের সময় : ০৮:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১১৭০ ভিউ :

আসছে ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা একই দিনে প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মার্চ মাসের বেতন ও ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই নিয়ম অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

উল্লেখ্য, ঈদ উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন লেনদেনের সুবিধার্থে নির্ধারিত কিছু অঞ্চলে ব্যাংকের শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

২৩ মার্চের মধ্যেই বেতন পাবেন ব্যাংকাররা

পোষ্টের সময় : ০৮:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫