০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অডিও বার্তা ফাঁস: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত।

মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে পেতংতার্নের একটি অডিও বার্তা ফাঁস হওয়ার পর থেকে তাকে পদত্যাগের জন্য চাপের মুখে পড়তে হয়। ভিডিওতে তিনি হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন করেন এবং একজন থাই সামরিক কমান্ডারকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন, যা দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষিতে তার বরখাস্ত চেয়ে আবেদন করা হলে আদালত সেটি আমলে নেয় এবং ৭-২ ভোটে সিদ্ধান্ত দেয় তাকে বরখাস্ত করার।

এ ঘটনায় থাই রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকারী সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য হিসেবে মেয়াদপূর্বেই ক্ষমতা হারালেন পেতংতার্ন। আদালতের নির্দেশ অনুযায়ী, আত্মপক্ষ সমর্থনের জন্য তার হাতে রয়েছে ১৫ দিন সময়।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে একটি গুরুত্বপূর্ণ রক্ষণশীল মিত্র দল জোট ত্যাগ করায় তার নেতৃত্বাধীন জোট সরকার এখন সংকটপূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে। এই পরিস্থিতিতে উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

নান্দাইলে ৩১ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সম্প্রীতি রক্ষায় প্রতিমন্ত্রীর আহ্বান

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অডিও বার্তা ফাঁস: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত

পোষ্টের সময় : ০২:২৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫